ত্বকের উজ্জ্বলতার জন্য কমলার খোসার কার্যকর ব্যবহার

লাইফ স্টাইল

ত্বকের উজ্জ্বলতার জন্য কমলার খোসার কার্যকর ব্যবহার

কমলার খোসা শুধু অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ নয়, এটি ত্বকের যত্নেও অত্যন্ত কার্যকর। নিয়মিত ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়, ট্যান কমে এবং ত্বক হয় সতেজ ও উজ্জ্বল।

কমলার খোসা ব্যবহারের উপায়:

খোসার স্ক্রাব:
শুকনো কমলার খোসা ব্লেন্ডারে পিষে পাউডার তৈরি করুন। টকদই বা মধুর সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন। মুখে ১৫–২০ মিনিট লাগিয়ে হালকা হাতের স্পর্শে ধুয়ে ফেলুন। চিনি ও নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হাত ও পায়ে ব্যবহার করলেও উপকার পাবেন।

খোসার টোনার:
২–৩ কাপ পানিতে কমলার খোসা ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। মুখ পরিষ্কারের পর এই টোনার স্প্রে করলে ত্বক পরিষ্কার ও সতেজ থাকে।

খোসার তেল:
শুকনো খোসা আমন্ড বা জোজোবা অয়েলের সঙ্গে কাচের বোতলে রেখে এক সপ্তাহের জন্য রাখুন। তৈরি তেল শ্যাম্পু, হেয়ার অয়েল বা ফেসিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুল ও ত্বকের যত্ন নাও সম্ভব।

#ত্বকের_যত্ন #কমলার_খোসা #প্রাকৃতিক_ফেসপ্যাক #ত্বকউজ্জ্বলতা #হোমমেডস্ক্রাব
#SkinCare #OrangePeel #NaturalFacePack #GlowingSkin #HomemadeScrub

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *