নাক দিয়ে র/ক্ত পড়া বন্ধে করণীয়

লাইফ স্টাইল
নাক দিয়ে র/ক্ত পড়া বন্ধে করণীয়
শীতকাল এলেই অনেকের নাক দিয়ে হঠাৎ র/ক্ত পড়া শুরু হয়। কম পানি পান, শুষ্ক আবহাওয়া, শরীর অতিরিক্ত গরম হওয়া, পুরোনো আ/ঘা, অ্যালার্জি কিংবা হঠাৎ র/ক্তচাপ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। তবে নাক দিয়ে র/ক্ত পড়া মানেই সবসময় ভ/য়ংকর কিছু নয়। আতঙ্কিত না হয়ে কিছু সহজ নিয়ম মানলেই বেশিরভাগ ক্ষেত্রে র/ক্তপা/ত বন্ধ করা সম্ভব।
হঠাৎ নাক দিয়ে র/ক্ত প/ড়া শুরু হলে প্রথমেই শান্ত থাকতে হবে। কখনোই শুয়ে পড়বেন না। সোজা হয়ে বসে মাথা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রাখুন। এতে র/ক্ত গিলে ফেলার ঝুঁকি কমে। র/ক্তচা/প মাপার সুযোগ থাকলে দ্রুত মেপে নিন, কারণ উচ্চ র/ক্তচা/প থেকেও এই সমস্যা দেখা দিতে পারে।
এরপর বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে নাকের হাড়ের নিচের নরম অংশ শক্ত করে চেপে ধরুন। একটানা ৭–১০ মিনিট মুখ দিয়ে শ্বাস নিতে থাকুন। মাঝপথে চাপ ছেড়ে দেখবেন না, এতে আবার র/ক্ত প/ড়া শুরু হতে পারে।
নাক ও গালের ওপর বরফের প্যাক বা ঠান্ডা কাপড় রাখলে র/ক্তনালি সংকুচিত হয়, ফলে র/ক্তপা/ত দ্রুত কমে। চাইলে ঠান্ডা পানি নাক দিয়ে হালকা টানাও উপকারী হতে পারে।
র/ক্ত প/ড়া বন্ধ হওয়ার পর কয়েক ঘণ্টা নাক ঝাড়া, জোরে হাচি দেওয়া বা নাকে আঙুল দেওয়া থেকে বিরত থাকুন। এসব করলে র/ক্তনালি আবার খুলে গিয়ে র/ক্তপা/ত শুরু হতে পারে।
যদি ঘন ঘন নাক দিয়ে র/ক্ত পড়ে, দীর্ঘসময় র/ক্তপা/ত বন্ধ না হয় বা সঙ্গে মাথা ঘোরা, দুর্বলতা কিংবা র/ক্তচা/প বেড়ে যাওয়ার সমস্যা থাকে—তাহলে দেরি না করে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক কারণ নির্ণয় করলে ভবিষ্যতে এই সমস্যা এড়ানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *