প্রশান্ত মহাসাগরে মার্কিন হা/ম/লা, নি/হ/ত ৮
পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের চালানো হা/ম/লায় অন্তত আটজন নি/হ/ত হয়েছেন। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটকের কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটায় লাতিন আমেরিকা জুড়ে নতুন করে উ/ত্তে/জ/না তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সোমবার আন্তর্জাতিক জলসীমায় থাকা তিনটি জাহাজে মারাত্মক ‘কাই/নে/টিক স্ট্রা/ই/ক’ চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয়টিতে দুইজন এবং তৃতীয়টিতে তিনজন নি/হ/ত হন। যুক্তরাষ্ট্রের দাবি, নি/হ/তরা মাদক পা/চা/রের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার আশপাশের প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হা/ম/লায় এখন পর্যন্ত অন্তত ৯০ জন নি/হ/ত হয়েছেন। এসব ঘটনাকে তারা বিচার বহির্ভূত হ/ত্যা হিসেবে উল্লেখ করেছেন।
এ ঘটনার পর মার্কিন কংগ্রেসের একাধিক আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, আগের একটি হা/ম/লায় বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর পুনরায় আ/ক্র/ম/ণের নির্দেশ দেওয়া হয়েছিল কি না—তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, মা/দ/ক পা/চা/র রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
এদিকে ভেনেজুয়েলা এই হা/ম/লার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, তাদের তেল ও গ্যাস সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
অন্যদিকে ভেনেজুয়েলার নিকটবর্তী ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেন।
#PacificOcean #USStrike #LatinAmerica #InternationalWaters #BreakingNews #GlobalPolitics
#প্রশান্তমহাসাগর #মার্কিনহামলা #আন্তর্জাতিকসংবাদ #বিশ্বরাজনীতি #উত্তেজনা #আন্তর্জাতিকখবর

