মেসি বিতর্কে ট্র/লের জবাব দিলেন শুভশ্রী
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে সরাসরি দেখতে না পেরে ফুটবলপ্রেমীদের মধ্যে যে ক্ষো/ভ তৈরি হয়েছিল, তা আরও তীব্র হয় টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ছবি ভাইরাল হওয়ার পর। মেসি যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানে গিয়ে তার সঙ্গে ছবি তোলেন শুভশ্রী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমা/লোচনা, ট্র/ল ও গা/লিগা/লাজ।
ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভশ্রী। তিনি জানান, ‘G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলাম।’
অভিনেত্রী বলেন, আমন্ত্রণের অংশ হিসেবেই তারা মেসির হোটেলে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তার সঙ্গে দেখা করেন এবং ছবি তোলেন। পরে মেসির পিআর টিম তাদের যুবভারতী স্টেডিয়ামে যাওয়ার অনুরোধ করে। শুভশ্রীর ভাষায়, মাঠে তাদের জন্য আলাদা একটি তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল, যেখানে তারা অপেক্ষা করছিলেন।
তিনি আরও জানান, ছবি পোস্ট করার সময় নেটওয়ার্ক সমস্যার কারণে দেরি হয়। কারণ, স্টেডিয়ামে জ্যামার চালু ছিল। মেসি প্রায় সাড়ে ১১টার দিকে মাঠে প্রবেশ করেন এবং তখন সেখানে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, যা তিনি নিজের চোখে দেখেছেন।
শুভশ্রী বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে ছবি দেরিতে পোস্ট হলেও তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর তাকে নিয়ে শুরু হয় ট্র/লিং, প্রোপাগান্ডা চালানো হয় এবং অশ্লীল ভাষায় গা/লিগা/লাজ করা হয়।
শেষে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী প্রশ্ন তোলেন, ‘আমার ছবি তোলার কারণে কি কেউ মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের ভেতরে ছিলাম? তাহলে আমাকে কেন দোষী করা হচ্ছে?’
এই বক্তব্যের মাধ্যমে শুভশ্রী সামাজিক মাধ্যমে চলা বিতর্ক ও ট্র/লের কড়া জবাব দেন বলে মনে করছেন তার ভক্তরা।

