টঙ্গীতে দোয়ার মাধ্যমে শেষ জোড় ইজতেমা

দেশের খবর সর্বশেষ
টঙ্গীতে দোয়ার মাধ্যমে শেষ জোড় ইজতেমা
টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হলো পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি।
মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হওয়া এই বিশেষ দোয়া ৯টা ১৩ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন। পুরো ইজতেমা চলাকালে মোট ৬ মুসল্লি ইন্তে/ক/া/ল করেন।
দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত এবং তিন চিল্লার জামাত আগামী ২–৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয়ে যান। অন্য মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জানা গেছে, জাতীয় নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *