বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কম হওয়ায় বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দামও হ্রাস পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঘোষণা করেছে, নতুন বাজার পরিস্থিতি অনুযায়ী ভরি দামের সমন্বয় করা হয়েছে।
আজ (২৬ নভেম্বর) দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২,০৮,১৬৭ টাকা, যা এর আগে ছিল ২,০৯,৫২০ টাকা।
অন্যান্য ক্যারেট অনুযায়ী দাম:
২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি স্বর্ণ: ১,৪১,৬৪৮ টাকা প্রতি ভরি
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

