অমিতাভ বচ্চন মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে কোটি কোটি রুপি লাভ

ক্রিয়েশন বিনোদন
সম্প্রতি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালে ৮.১২ কোটি রুপিতে কেনা এই দুটি ফ্ল্যাট দীর্ঘ ১৩ বছর পর বিক্রি করে বিগ বি মোটা অঙ্কের লাভ করেছেন।
প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপিতে বিক্রি হওয়ায় মোট বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ১২ কোটি রুপি। ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটের জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি।
ফ্ল্যাট দুটির সঙ্গে গাড়ি রাখার সুবিধাও রয়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, জমি ও রিয়েল এস্টেটে বিনিয়োগকে তারকারা সবচেয়ে সুরক্ষিত ও লাভজনক হিসেবে দেখেন। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ সক্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *