রায়গঞ্জে অবসরের শেষ দিনে হৃদরোগে শিক্ষক ফজলুল করিমের মৃ/ত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ/ত্যুবরণ করেছেন মো. ফজলুল করিম (৬০) নামের এক শিক্ষক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মো. ফজলুল করিম ছিলেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামের বাসিন্দা। মৃ/ত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃ/শ্বা/স ত্যাগ করেন।
এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ম/রহু/মের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, ফজলুল করিম ছিলেন একজন সৎ, শান্ত স্বভাবের ও দায়িত্বশীল শিক্ষক। তার মৃ/ত্যু শিক্ষা পরিবারে এক অপূরণীয় ক্ষতি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, “মো. ফজলুল করিম ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে তার এমন মৃ/ত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার আজ একজন আদর্শ মানুষকে হারিয়েছে।”

