এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বেড়েছে স্বর্ণের দাম

সর্বশেষ
এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বেড়েছে স্বর্ণের দাম
চার দফা কমানোর পর আবারও বেড়েছে দেশের স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়েছে। নতুন দামে দেশের বাজারে স্বর্ণের ভরি আবারও ২ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে নতুন দাম।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) নতুন দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। এর আগে ২৯ অক্টোবর দাম ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। অর্থাৎ একদিনে বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা (আগে ছিল ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা), ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা (আগে ছিল ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা),সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৪৬ টাকা (আগে ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা)।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *