তামিম ইকবালের সভাপতিত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির যাত্রা শুরু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপরই তামিম ইকবালের সভাপতিত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির যাত্রা শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) মিরপুরে বিসিবির অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় নবনিযুক্ত কমিটির ১১ সদস্যকে বিভিন্ন কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। বোর্ড সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল।
বিসিবির পরিচালনা পর্যদের যেহেতু অ্যাডহক কমিটির এই ১১ জনকেই আগামী ৩ মাস বিসিবি চালাতে হবে, তাই প্রত্যেককেই একাধিক কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। সভাপতি তামিম নিজে রেখেছেন দুটি বিভাগের দায়িত্ব- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ।
ভারত কি বাংলাদেশ সফরে আসবে, যা জানাল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এছাড়া রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, আতহার আলী খানকে দেয়া হয়েছে আম্পায়ার্স কমিটির দায়িত্ব। আর মিনহাজুল আবেদীন নান্নু পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। তবে ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব আপাতত কাউকে দেয়া হয়নি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দিব না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’
এক নজরে বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি
তামিম ইকবাল- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস
তানজিল চৌধুরী -এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী- মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম- উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু- ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ- সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির- লজিস্টিকস
আতহার আলী খান- আম্পায়ার কমিটি
#ক্রিকেট #বিসিবি #তামিম
#অ্যাডহক #কমিটির #যাত্রা
#Cricket #bcb #tamim
#Adhoc #committee #journey
#sports #sportsnews #JONODESH

